- This event has passed.
আকাশ ভরা বেদনা – বাইশে শ্রাবণ স্মরণে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণদিবস বাইশে শ্রাবণ স্মরণে আপনাদের প্রিয় সঙ্গীতশিল্পী দেবাঙ্গনা সরকার এবার বেশ কিছু বছরের ব্যবধানে আবার আপনাদের কাছে নিয়ে আসছেন তাঁর গানের ডালি…যার কিছু ব্যথায় ভরা আবার কিছু মেঘমন্দ্রিত… ঝরঝর বরিষণ-মুখরিত…তাঁর অননুকরণীয় গায়কী ও ভঙ্গিমায় এবং স্থানীয় কিছু নবীন প্রতিভাশালী নৃত্যশিল্পীর নৃত্যানুসঙ্গে যা হয়ে উঠবে অনির্বচনীয়। এর সঙ্গে আবৃত্তিতে যোগদান করবেন এই অঞ্চলের জনপ্রিয় বাকশিল্পী শ্রীনতী অদিতি সাদিয়া রহমান।
ঘরোয়া পরিবেশে উপস্থাপিত এই অনুষ্ঠানটিতে স্থান সীমিত, তাই আশা রাখব যে আপনারা সত্বর নিম্নোল্লিখিত টেলিফোনে যোগাযোগ করে নিজেদের আসন সংরক্ষণের ব্যবস্থা করে নেবেন।
প্রতিটি টিকিট – $১৫.০০
অনুষ্ঠানের প্রথমে চা ও শেষে জলখাবারের ব্যবস্থা ত্থাকবে।
যোগাযোগ :
শিখা ভড় – 703-241-8574
ভারতী মিত্র – 301-217-0417
স্থান – 2008 Great Falls Street, McLean, VA 22101
[স্ট্রীট পার্কিং]

