Loading Events

« All Events

  • This event has passed.

সিআরপি বাংলাদেশের সাহায্যার্থে ফান্ড রেইজিং ডিনার

March 17, 2019 @ 5:00 pm - 9:00 pm

সুপ্রিয় সুধীমন্ডলী,

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাগডিসি’র আয়োজনে আগামী ১৭ই মার্চ, ২০১৯ রোজ রবিবার ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলে “সিআরপি ফান্ড রাইজিং ডিনার”-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিআরপি-বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মিস ভ্যালেরি এ্যান টেইলর।

‘সেন্টার ফর দি রিহ্যাবিলিটশন অব দি প্যারালাইজড’ বা ‘সিআরপি’ বাংলাদেশের দুঃস্থ, পঙ্গু লোকদের শারীরিক, মানিসিক এবং সামাজিক পুনর্বাসনের জন্য সুদীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং সিআরপি’ই বাংলাদেশের একমাত্র এই ধরনের চিকিৎকেন্দ্র। সিআরপি তাদের সেবা কেন্দ্রের মাধ্যমে এই সেবা কাজ চালিয়ে যাচ্ছে এবং আশাহীন মানুষের অন্ধকার জীবনে আশার আলো নিয়ে এসেছে। এইসব দুঃস্থ্য, পঙ্গু মানুষগুলোর শারিরীক, মানসিক, আবেগিক এবং আর্থিক সমস্যা সমাধানে অসামান্য ভূমিকা রেখে যাচ্ছেন। পুনর্বাসন থেকে শুরু করে ব্যক্তিগত দক্ষতা অর্জন পর্যন্ত বিভিন্নভাবে তাদের জীবনে পরিবর্তন এনে তাদের পঙ্গুত্ব থেকে মুক্ত করার এ এক অদম্য, অপ্রতিরোধ্য প্রয়াস ‘সিআরপি’র। সিআরপি পরিচালক ভ্যালেরি এ্যান টেইলর বলেছেন-

“Service to sufferers is service to God”

আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পঙ্গু এবং দুঃস্থদের সেবায় নিবেদিত ‘সিআরপি’র মানবিক কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এইসব দুঃস্থ-পঙ্গু লোকদের জীবনে একটি নতুন আশা, ভালভাবে বেঁচে থাকার একটি নতুন স্বপ্ন তাদের কাছে নিয়ে আসা। জীবনে সুস্থ্যভাবে বেঁচে থাকার সুবিধাবঞ্চিত এইসব ভাগ্যহত মানুষদের সমাজের অন্যসব সাধারণ মানুষের মত পুরোপুরি না হলেও তাদের কাছাকাছি ভালভাবে বেঁচে থাকার লক্ষ্যে যোগ্য করে তোলার জন্য সিআরপি’র মহৎ প্রয়াসে আমরা আপনাদের নিয়ে সহভাগী হতে চাই।

আপনাদের কাছে আমাদের ঐকান্তিক কামনা এবং আন্তরি আবেদন- আপনারা সবাই সহৃদয় হয়ে সহানুভূতি নিয়ে এগিয়ে আসুন এই মহান সেবা কাজে, অংশীদার হোন এই মহতী উদ্যোগে। আমরা আপনাদের আন্তরিক সাহায্য সহভাগিতার প্রত্যাশায় রইলাম।

অনুষ্ঠান- “সিআরপি ফান্ড রাইজিং ডিনার”
স্থান- Comfort Inn, 6560 Loisdale Ct, Springfield, VA 22150
তারিখঃ- ১৭ই মার্চ, ২০১৯ রোজ রবিবার।
সময়- বিকেল ৫ ঘটিকায়।

Details

  • Date: March 17, 2019
  • Time:
    5:00 pm - 9:00 pm

Organizer

Venue

  • Comfort Inn Springfield
  • 6560 Loisdale Court
    Springfield, VA 22150 United States
    + Google Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *